উল্লাপাড়ায় আরো একজনের করোনা শনাক্ত
সিরাজগঞ্জ ও উল্লাপাড়া প্রতিনিধি
প্রকাশ: ১৮ মে ২০২০ | ০২:২৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আরো এক ব্যক্তির করোনা শনাক্ত করা হয়েছে। তিনি একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন।
তার উল্লাপাড়া উপজেলার নেওয়ারগাছা গ্রামের বাড়ি রোববার লকডাউন করা হয়েছে। আক্রান্ত ব্যক্তি করোনা নিয়ে এক দিন আগে বাড়িতে ফেরেন। এ নিয়ে এখন পর্যন্ত উল্লাপাড়ায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো সাতজনে।
উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আনোয়ার হোসেন জানান, নতুন করোনা শনাক্ত ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ যাবত দুই নারীসহ আক্রান্ত সাতজনের মধ্যে এক গৃহবধূ মারা গেছেন। দুইজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকি ৩ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।