ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

কামারখন্দে খাদ্যবান্ধব কর্মসূচির ৩০৫০ কেজি চাল উদ্ধার

কামারখন্দে খাদ্যবান্ধব কর্মসূচির ৩০৫০ কেজি চাল উদ্ধার
×

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২০ | ০২:২৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

সিরাজগঞ্জ কামারখন্দে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৬১ বস্তায় ৩ হাজার ৫০ কেজি চাল উদ্ধার করেছে প্রশাসন। রোববার গভীর রাতে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের নান্দিনা কামালিয়া গ্রাম থেকে এ চাল উদ্ধার করা হয়।
ভদ্রঘাট ইউপি সদস্য রুহুল আমিন জানান, রোববার গভীর রাতে চাল পাচারের খবর পেয়ে ইউএনও স্যারকে জানানো হয়। তিনি দ্রুত পুলিশ নিয়ে এসে চালের বস্তাগুলো জব্দ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৬১ বস্তা চাল জব্দ করা হয়েছে। চালগুলো কোথা থেকে এলো, কারা আনলো, তা খতিয়ে দেখা হচ্ছে।


আরও পড়ুন

×