নগরকান্দায় করোনা রোগীর হাসপাতাল থেকে পলায়ন
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৮ মে ২০২০ | ০২:৩৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
ফরিদপুরের নগরকান্দার ডাঙ্গী ইউনিয়নের এক করোনা রোগী চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পালিয়ে যান।
সোমবার সকালে হাসপাতাল থেকে তিনি পালিয়ে যান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু ও থানা অফিসার ইনচার্জ শেখ সোহেল রানার তৎপরতায় তাকে উপজেলার মহিলা রোড নামকএলাকা থেকে আটক করা হয়। পরে তাকে চিকিৎসার জন্য ফের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে পাঠানো হয়।
জানা যায়, আক্রান্ত রোগী সোবহান মিয়া ঢাকাতে বেসরকারি এক টিভি চ্যানেলের পরিচালকের গাড়িচালক। তিনি গত ৪ মে ঢাকা থেকে বাড়ি আসেন। শরীরে করোনাভাইরাসের লক্ষণ দেখা দিলে তার শরীরের নমুনা পরীক্ষা করা হয়। ১২ মে তার রিপোর্টে করোনা পজিটিভ আসে। এরপর তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছিলো। সোমবার সকালে তিনি হাসপাতাল থেকে পালিয়ে যান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ও তার পরিবারের সহযোগিতায় থানার ওসি সোহেল রানাকে সঙ্গে নিয়ে তাকে আটক করি। পরে তাকে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে পাঠানো হয়েছে।