করোনার উপসর্গ নিয়ে পালিয়ে আসা রোগীকে হাসপাতালে পাঠালো পুলিশ
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ১৮ মে ২০২০ | ০২:৫৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
করোনা উপসর্গ নিয়ে ঢাকা থেকে পালিয়ে আসা আব্দুল আলিম নামে এক ব্যক্তিকে তার নিজ বাড়ি থেকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠিয়েছে সদর থানার পুলিশ।
তিনি রাজবাড়ী শহরতলীর ধুঞ্চি গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি রাজবাড়ী সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন।
রাজবাড়ী সদর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, কয়েক দিন আগে আব্দুল আলিম ঢাকা থেকে পালিয়ে রাজবাড়ী এসে বাড়িতেই অবস্থান করছিলেন। জ্বর, কাশি, শ্বাসকষ্ট নিয়ে ক্রমশ অসুস্থ হয়ে পড়ে। এ খবর পেয়ে পুলিশ তার বাড়িতে গিয়ে তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করে।
রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দীপক কুমার বিশ্বাস জানান, ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। বর্তমানে আইসোলেশন ওয়ার্ডে দুজন এবং কোভিড ১৯ হাসপাতালে একজন রোগী চিকিৎসাধীন আছেন।