ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

উজিরপুরে ২ গার্মেন্টস কর্মীর করোনা শনাক্ত

উজিরপুরে ২ গার্মেন্টস কর্মীর করোনা শনাক্ত
×

উজিরপর (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২০ | ০৩:০৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

বরিশালের উজিরপুরে ঢাকা ও চট্টগ্রামফেরত দুই গার্মেন্টস কর্মীর করোনা শনাক্ত হয়েছে। এদের বাড়ি গুঠিয়া ইউনিয়নের বারইকান্দি ও বামরাইল ইউনিয়নের পূর্ব ধামসর গ্রামে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শওকত আলী তথ্যটি নিশ্চিত করেন।
তিনি জানান, ওই দুই গার্মেন্টস কর্মী ঢাকার সাভার এবং চট্টগ্রাম থেকে গত ১৫ মে নিজ নিজ গ্রামের বাড়িতে আসেন। ১৬ মে হালকা জ্বর ও গলাব্যাথা নিয়ে দুজনেই বরিশাল শেবাচিম হাসাপাতেলে গিয়ে নমুনা পরীক্ষা করান। রোববার রাত সাড়ে ১০ টায় তাদের পরীক্ষার ফল করোনা পজিটিভ আসে।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, আক্রান্ত দুজনেই নিজ নিজ বাড়িতে আইশোলেসনে চিকিৎসাধীন রয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রনতী বিশ্বাস জানান, ওই দুই ইউনিয়নে যানবাহনসহ লোকজনের চলাফেরা সীমিত করা হয়েছে। শনাক্তদের বাড়িসহ আশেপাশের কিছু বাড়ি লকডাউন করা হয়েছে।
উজিরপুরে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭জন। এর মধ্য তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকি চার জন চিকিৎসাধীন রয়েছেন।


আরও পড়ুন

×