ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

ভাণ্ডারিয়ায় স্বামী-স্ত্রী করোনায় আক্রান্ত, বাড়ি লকডাউন

ভাণ্ডারিয়ায় স্বামী-স্ত্রী করোনায় আক্রান্ত, বাড়ি লকডাউন
×

ফাইল ছবি

ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা

প্রকাশ: ১৮ মে ২০২০ | ০৪:৩২ | আপডেট: ১৮ মে ২০২০ | ০৪:৪৬

পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌরসভার বড় কানুয়া মহল্লার গার্মেন্টস শ্রমিক নাছির হোসেন (৩৫) ও তার স্ত্রী আয়শা আক্তার (২৫) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। 

রোববার রাতে আক্রান্ত পরিবারটির বাড়ি প্রশাসন লকডাউন ঘোষণা করেছে।  

জানা গেছে, ১১ মে তারা ঢাকা থেকে গ্রামের বাড়িতে ফেরেন। প্রশাসন বিষয়টি জানতে পেরে ১৫ মে স্বামী ও স্ত্রীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠায়। রোববার রাতে দু‘জনের করোনা পরীক্ষার ফল পজেটিভ আসে। 

ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই পরিবারটিকে লকডাউনে রাখা হয়েছে। তাদের ১৪ দিনের খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এইচএম জহিরুল ইসলাম জানান, তাদেরকে বাড়িতে রেখে চিকিৎসা সেবা দেওয়া  হবে।

আরও পড়ুন

×