ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

ডিমলায় ঈদের কেনাকাটায় সামাজিক দূরত্ব রক্ষা হচ্ছে না

ডিমলায় ঈদের কেনাকাটায় সামাজিক দূরত্ব রক্ষা হচ্ছে না
×

সামাজিক দূরত্ব না মেনে কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা- সমকাল

ডিমলা (নীলফামারী) সংবাদদাতা

প্রকাশ: ১৮ মে ২০২০ | ০৪:৪৪ | আপডেট: ১৮ মে ২০২০ | ০৪:৫৩

ঈদ উপলক্ষে সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাকাটা করার নির্দেশ থাকলেও নীলফামারীর ডিমলায় তা মানা হচ্ছে না।

সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সামাজিক দূরত্ব না মেনেই বাজারগুলোতে চলছে ঈদের কেনাকাটা। এতে করে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়ছে।

বাজারগুলোতে উপজেলার বিভিন্ন স্থান থেকে শতশত নারী পুরুষ করছেন ঈদের কেনাকাটা। দোকানে একজনের সঙ্গে আরেকজনের গাঁ ঘেঁষেই চলছে কেনাকাটা। মার্কেট নারীর উপস্থিতিও চোখে পড়ার মত। এছাড়া পরিবারের সঙ্গে বাজারে আসছে শিশুরা। এতে করে বাড়ছে শিশুদের করোনায় আক্রান্তের ঝুঁকি।

ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায় বলেন, আইন প্রয়োগ করে মানুষকে সচেতন করা কঠিন হয়ে পড়েছে। করোনাভাইরাস থেকে বাঁচতে নিজেদের প্রয়োজনে মানুষকে নিজে থেকেই সচেতন হতে হবে।

আরও পড়ুন

×