ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

এবার ফরিদপুরে ‘সবাই মিলে একসাথে’র ঈদ সামগ্রী বিতরণ

এবার ফরিদপুরে ‘সবাই মিলে একসাথে’র ঈদ সামগ্রী বিতরণ
×

ফরিদপুর অফিস

প্রকাশ: ১৮ মে ২০২০ | ০৪:৫৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

দেড় মাসব্যাপী ফরিদপুরে আটকে পড়া উত্তরাঞ্চলের শতাধিক শ্রমিকের মুখে প্রতিদিনের খাবার তুলে দেয়ার পর এবার নতুন উদ্যোগ নিয়ে মাঠে নেমেছে ‘সবাই মিলে একসাথে’ সংগঠন। করোনাকালে স্থানীয় কজন উদ্যোমী যুবকের গড়ে তোলা স্বেচ্ছাসেবী এই সংগঠনটি আসন্ন ঈদকে সামনে রেখে শুরু করেছেন মধ্যবিত্ত পরিবারগুলোকে খাদ্য সামগ্রী বিতরণ।

সোমবার দুপুরে ফরিদপুর শহরের গোয়ালচামট আশরাফুল উলুম মাদ্রাসা প্রাঙ্গনে মানবিক সহায়তা হিসেবে স্থানীয় ১শ পরিবারের মাঝে চাল, তেল ও আলু বিতরণ করে সংগঠনটি। এ ব্যাপারে উদ্যোক্তা শাহিনুজ্জামান বাবর বলেন, ‘সমাজের যারা মধ্যবিত্ত, দু:খ কষ্টে আছেন,চক্ষু লজ্জায় মানুষের কাছে যেতে পারেন না, বলতে পারেন না এমন কিছু পরিবারের হাতে মানবিক ভালোবাসার ঈদ উপহার আমরা দিচ্ছি।‘

তিনি আরও বলেন, ‘এর আগে দেড় মাস ধরে প্রতিদিন ফরিদপুরে আটকে পরা পরিযায়ী শ্রমিকদের দুই বেলা খাবার দিয়েছি। এছাড়াও ঈদকে সামনে রেখে, কিছু মানুষ যারা কারো কাছে হাত পাততে পারেননা,এমন কিছু মানুষকে বিকাশের মাধ্যমে টাকা দিয়েছি। ’

আরও পড়ুন

×