ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

সাতক্ষীরায় নতুন ২৪ জনের করোনা শনাক্ত

সাতক্ষীরায় নতুন ২৪ জনের করোনা শনাক্ত
×

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২০ | ০৬:৫৮ | আপডেট: ১৮ মে ২০২০ | ০৭:২৫

সাতক্ষীরায় নতুন করে আরো ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। রোববার সন্ধ্যায় খুলনা পিসিআর ল্যাব থেকে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে। করোনা পজিটিভ ব্যক্তিদের মধ্যে দেবহাটা উপজেলায় ২৩ জন ও আশাশুনি উপজেলায় একজন। তাদের বর্তমানে হোম আইসোলেশনে রাখা হয়েছে।

এদিকে, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে তাদের বাড়িসহ তাদের আশেপাশের প্রায় ৮০টি বাড়ি লকডাউন করা হয়েছে। সেখানে টানানো হয়েছে লাল পতাকা। এনিয়ে সাতক্ষীরায় মোট ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে সুস্থ হয়েছেন একজন মেডিকেল টেকনোলজিস্ট।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার জানান, আজ পর্যন্ত জেলায় মোট ৬২৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ইতোমধ্যে ৩৮৯টি নমুনার পরীক্ষার রিপোর্ট তাদের কাছে পৌঁছেছে। এর মধ্যে ২৯ জনের রিপোর্ট পজিটিভ ও বাকি সব নেগেটিভ এসেছে।

আরও পড়ুন

×