ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

খুলনায় করোনার উপসর্গ নিয়ে নারীর মৃত্যু

খুলনায় করোনার উপসর্গ নিয়ে নারীর মৃত্যু
×

প্রতীকী ছবি

খুলনা ব্যুরো

প্রকাশ: ১৮ মে ২০২০ | ০৭:৩৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে কবিতা মন্ডল নামে ৫৫ বছরের এক নারীর মৃত্যু হয়েছে। 

সোমবার বিকেল সাড়ে চারটার দিকে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা সাসসেকটেড আইসোলেশন ওয়ার্ডের ফোকাল পার্সন ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস।

ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, খুলনার বটিয়াঘাটা উপজেলার শুকদাড়া এলাকার কবিতা মন্ডল জ্বর, শ্বাসকষ্ট ও কাশি নিয়ে সকালে হাসপাতালে ভর্তি হন। বিকেল সাড়ে চারটায় তিনি মারা যান। তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি-না তা জানার জন্য তার নমুনা পরীক্ষা করা হচ্ছে।

আরও পড়ুন

×