পটিয়ায় গার্মেন্ট শ্রমিকদের ৪ ঘণ্টা সড়ক অবরোধ
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৮ মে ২০২০ | ০৮:২২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
গার্মেন্টস শ্রমিকদের বেতন কম দেওয়ার প্রতিবাদে পটিয়ার বিসিক শিল্প নগরীর আরেফিন টেক্সটাইল গার্মেন্টস শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন।
সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের শ্রীমাই সেতুর এলাকার বিসিক শিল্প নগরীর সামনে প্রায় তিন শতাধিক শ্রমিক সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন।
চট্টগ্রাম শিল্প পুলিশের একটি দল বিসিক শিল্প নগরীর আরেফিন টেক্সাইল মিলের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে শ্রমিকদের নিয়ে এক সমঝোতা বৈঠক করে। প্রায় ঘন্টাখানেক ধরে উভয়ের বক্তব্যে শুনার পর তাদের মধ্যে বেতন নিয়ে ভূল বুঝাবুঝির অবসান হলে সমঝোতা সৃষ্টি হলে অবরোধ তুলে নেওয়া হয়।
চট্টগ্রাম শিল্প জোনের পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন বিশ্বাস বলেন, পটিয়ার বিসিক শিল্প নগরীর আরেফিন টেক্সাইল মিলে আগের দিন রোববার এপ্রিল মাসের বেতন বিজিএমইএ ও শ্রম মন্ত্রণালয়ের নিয়ম মতো রাতে ‘বিকাশের’ মাধ্যমে শ্রমিকদের টাকা প্রদান করা হয়। শ্রমিকরা বেতনের হিসেব না বুঝে সড়ক অবরোধ করেছেন। শিল্প পুলিশ, গার্মেন্টে কর্তৃপক্ষ ও শ্রমিকদের ভুল বুঝাবুঝির অবসান হওয়ায় শ্রমিকরা অবরোধ তুলে নেয়।