খুলনার ল্যাবে নার্সসহ আরও ৭ জনের করোনা শনাক্ত
প্রতীকী ছবি
খুলনা ব্যুরো
প্রকাশ: ১৮ মে ২০২০ | ০৯:১১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নার্সসহ আরও সাত জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, সোমবার মোট ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে সাত জনের করোনা পজিটিভ শনাক্ত হয়।
ল্যাব সূত্রে জানা গেছে, আক্রান্তদের মধ্যে রয়েছেন- খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের একজন নার্স, অপর একজন নার্সের স্বামী, রূপসা উপজেলার জাবুসা গ্রামের এক যুবক, বাগেরহাটের রামপাল ও ফকিরহাটের ২ জন। এ ছাড়া বাকি ২ জন খুলনায় কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারী।
নতুন শনাক্ত ওই নার্সের বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলার শাহপুরে। তিনি সপ্তাহখানেক আগে ঢাকা থেকে খুলনায় আসেন। রামপাল ও ফকিরহাটে আক্রান্ত ওই ২ জনও সম্প্রতি ঢাকা থেকে এলাকায় ফেরেন।
এ নিয়ে খুলনা বিভাগের ১০ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৫০ জনে। এর মধ্যে মারা গেছেন ৭ জন।