ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

মঙ্গলবার থেকে রাজশাহীর সব মাকের্ট বন্ধ

মঙ্গলবার থেকে রাজশাহীর সব মাকের্ট বন্ধ
×

ফাইল ছবি

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১৮ মে ২০২০ | ০৯:১৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

করোনা প্রতিরোধে ও জনস্বার্থে খাদ্য, ওষুধ, নিত্য প্রয়োজনীয় পণ্য ছাড়া রাজশাহী মহানগর ও জেলার সব ধরণের মার্কেট, শপিংমল, দোকান বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। 

এর আগে সোমবার বিকেলে জেলা আইনশৃঙ্খলা কোর কমিটির সভায় এ সিদ্ধান্তত নেওয়া হয়।

রাজশাহীর জেলা প্রশাসক হামিদুল হক জানান, রাজশাহীর মার্কেট ও শপিংমলগুলো খোলা রাখা হলেও কোন রকম স্বাস্থ্যবিধি মানা হচ্ছিলো না। বিপুল সংখ্যক জনগণকে ঠেকানো যাচ্ছে না। এ অবস্থায় করোনা প্রতিরোধের স্বার্থে

রাজশাহী জেলা আইনশৃঙ্খলা কোর কমিটির সভা সোমবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। এতে জনস্বার্থে রাজশাহী জেলা ও মহানগরের ওষুধ ও নিত্যপণ্য ছাড়া সব ধরণের মার্কেট, শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই কঠোরভাবে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। 

সভায় জেলা প্রশাসক হামিদুল হক ছাড়াও জেলা পুলিশ সুপার, মহানগর পুলিশের প্রতিনিধিসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আরও পড়ুন

×