ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

গাজীপুরে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার নিয়ে গুজব ছড়ানোয় যুবক গ্রেপ্তার

গাজীপুরে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার নিয়ে গুজব ছড়ানোয় যুবক গ্রেপ্তার
×

র‌্যাবের সঙ্গে অভিযুক্ত মোস্তফা আহমেদ পলাশ।

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২০ | ১০:২৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

করোনাভাইরাস পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুয়ায়ী প্রত্যেককে আড়াই হাজার করে টাকা উপহার দেওয়া নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে মোস্তফা আহমেদ পলাশ নামে এক যুবককে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১ এর সদস্যরা। সোমবার মহানগরের দক্ষিণ ছায়াবিথী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত মোস্তফা আহমেদ পলাশ গাজীপুর মহানগরের পূর্ব চান্দনা এলাকার আমজাদ হোসেনের ছেলে।

র‌্যাব-১ গাজীপুর ক্যাম্পের ইনচার্জ আবদুল্লাহ আল মামুন সোমবার রাতে জানান, পলাশ বর্তমান সরকার ও সিটি মেয়রকে বেকায়দায় ফেলানোর জন্য নিজেই একটা ভুয়া তালিকা তৈরি করে ফেসবুকে প্রচার চালিয়ে আসছিল। এমনিক লাইভে এসেও নানা রকম বিভ্রান্তিকর কথা বলেছে ওই যুবক। অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গাজীপুর সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম সমকালকে বলেন, এই অপপ্রচার ও মানুষকে বিভ্রান্ত করার কাজে ওই যুবকের সাথে আরও কে কে জড়িত আছে তাদেরকেও খুঁজে বের করতে হবে। এ বিষয়ে প্রশাসনের  সুদৃষ্টি কামনা করেন মেয়র।

আরও পড়ুন

×