জাবির প্রাক্তন ছাত্রদের উদ্যোগে ঈশ্বরদীতে ত্রাণ বিতরণ
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ১৮ মে ২০২০ | ১০:৩৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাক্তন ছাত্রদের উদ্যোগে পাবনার ঈশ্বরদীতে প্রায় একশ’ অসহায় দুঃস্থদের মাঝে এক মাসের খাদ্য দ্রব্যসহ ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার ঈশ্বরদী পৌরসভা চত্বরে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ মিন্টু।
এসময় অন্যান্যদের মধ্যে পৌরসভার কাউন্সিলর কামাল আশরাফি, মো. কামাল হোসেন, কলেজ শিক্ষক স্বপন কুমার কুন্ডু, শহীদুল হক শাহীন, প্রভাষক খায়রুল কবির লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।