ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

উপজেলা প্রকৌশলীকে লাঞ্ছিত, চেয়ারমান গ্রেপ্তার

উপজেলা প্রকৌশলীকে লাঞ্ছিত, চেয়ারমান গ্রেপ্তার
×

ফজলুর রহমান

হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২০ | ১০:৪৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা প্রকৌশলী রওশন হাবিবকে লাঞ্ছিত করার অভিযোগে এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই চেয়ারম্যানের নাম ফজলুর রহমান। তিনি উপজেলার ৬নং ফলসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। সোমবার সন্ধ্যায় তাকে তার জেলা শহরের বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

উপজেলা প্রকৌশলী রওশন হাবিব জানান, ওই চেয়ারম্যান দুপরে একটি ঠিকাদারী কাজের বিল নিয়ে অফিসে এসে তার সঙ্গে বাদানুবাদে লিপ্ত হন। এক পর্যায়ে তিনি সরকারি কাজে বাধা দেন ও তাকে অফিসের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে মারতে তেড়ে আসেন। এ ঘটনায় তিনি ওই চেয়ারম্যানের বিরুদ্ধে বিকেলে থানায় মামলা দায়ের করেছেন ।

প্রকৌশলী রওশন হাবিব আরও জানান, উপজেলার ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাজ হচ্ছে। এ জন্য ২ কোটি ২৩ লাখ টাকার বিল এসেছে। ঈদ সামনে রেখে সব ঠিকাদারকেই কম বেশি বিল পরিশোধ করা হচ্ছে। 

তিনি জানান, ফান্ডে ১৬ লাখ টাকা আছে। ওই চেয়ারম্যান একাই সব টাকা নিতে চান। কিন্তু টাকা তিনি ঠিকাদার কবির ও আলাউদ্দীন এবং ফজলুর রহমানের মাঝে ভাগ করে দিতে চেয়েছিলেন। এ নিয়ে ওই চেয়ারম্যান তার উপর ক্ষিপ্ত হন।

তবে আটক চেয়ারম্যান ফজলুর রহমান তেড়ে যাওয়ার কথা অস্বীকার করে জানান, বিল নিতে গেলে উপজেলা প্রকৌশলী তার কাছে ঘুষ দাবি করেন। এ জন্য তার সঙ্গে তর্কবিতর্ক হয়েছে।

হরিণাকুণ্ডু থানার ওসি আসাদুজ্জামান বলেন, উপজেলা প্রকৌশলী মামলা করেছেন। অভিযুক্ত ওই চেয়ারমানকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন

×