ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

নাটোরে আরও ৩০ জনের করোনা শনাক্ত

নাটোরে আরও ৩০ জনের করোনা শনাক্ত
×

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২০ | ১০:৫০ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

নাটোরে নতুন করে ৩০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

সোমবার নতুন করে শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে ৫ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, আক্রান্তদের মধ্যে ১২ জনই সিংড়া উপজেলার। এছাড়া সদর উপজেলায় ৫ জন, বড়াইগ্রামে ৯ জন, বাগাতিপাড়ায় ৩ জন, ও গুরুদাসপুরে ১ জন। এ নিয়ে ৭ দফায় জেলায় মোট ৪৩ জন করোনা রোগী শনাক্ত হলো।

নাটোরের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আনুষ্ঠানিকভাবে আক্রান্ত ৩০ জনের ব্যাপারে আমাদেরকে ইমেইলে জানানো হয়েছে। নাটোর জেলার  ৪শ' নমুনা প্রক্রিয়াধীন ছিলো। এসব নমুনার মধ্যে ১৮৭টি পরীক্ষার পর ৩০টি পজিটিভ এসেছে।

আরও পড়ুন

×