রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান করোনায় আক্রান্ত
প্রতীকী ছবি
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৯ মে ২০২০ | ২০:২৬ | আপডেট: ১৯ মে ২০২০ | ২১:৪৯
রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম ফৌজদার হাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যান অ্যান্ড ইনফেকশাস ডিজিসে (বিআইটিআইডি) নমুনা পরীক্ষা শেষে প্রকাশিত ফলাফলে তার করোনা পজিটিভ আসে।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন জানান, রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল ছাড়াও রাউজানের উত্তর সর্তা এলাকায় সিএনজি চালক রুবেলের স্ত্রী ও রাউজানের উরকিরচর ইউনিয়নের হারপাড়ায় রাঙ্গুনিয়া উপজেলার ভূমি কর্মকর্তা ও তার স্ত্রীসহ আরও চারজন নতুন শনাক্ত হয়েছেন।