স্ত্রীকে নির্যাতন করে হত্যার অভিযোগে স্বামী আটক
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ২১ মে ২০২০ | ০১:০৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
জামালপুর শহরের পূর্ব মুকন্দবাড়ি এলাকায় রুপালী বেগম (৩০) নামের এক গৃহবধূকে নির্যাতনের পর হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে স্বামী বকুল মিয়াকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, শহরের মুকন্দবাড়ি এলাকার আনোয়ার হোসেনের বাসা ভাড়া নিয়ে স্ত্রী ও ৫ বছরের এক ছেলেকে নিয়ে বসবাস করতেন মোটরশ্রমিক বকুল।
নিহতের পরিবারের অভিযোগ, বুধবার রাতে রুপালীকে বিদ্যুতের তার দিয়ে হাত-পা বেঁধে নির্যাতন করে হত্যা করা হয়।
বৃহস্পতিবার সেহরীর সময় প্রতিবেশীরা রুপালী হত্যার ঘটনা টের পেয়ে বকুলকে আটক করে বাড়ির একটি কক্ষে তালাবদ্ধ করে রাখে। সকালে পুলিশ গিয়ে রুপালীর লাশ উদ্ধার করে ও স্বামী বকুলকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, নিহত গৃহবধূর মুখ ও শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।