ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

চাঁদপুরে গাছচাপায় নারীর মৃত্যু

চাঁদপুরে গাছচাপায় নারীর মৃত্যু
×

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ২১ মে ২০২০ | ০২:৪৪ | আপডেট: ২১ মে ২০২০ | ০৩:০৩

চাঁদপুরে ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে গাছচাপা পড়ে জান্নাত বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। 

বুধবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। জান্নাত চাঁদপুর সদর উপজেলার ৯ নম্বর বালিয়া ইউনিয়নের রাড়িরপুল এলাকার ওহাব গাজীর মেয়ে। 

স্থানীয়রা জানান, আম্পানের প্রভাবে ঝড়ো বাতাস চলাকালীন জান্নাত আম খুঁজতে গেলে গাছের ডাল ভেঙে মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

বালিয়া ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম জানান, আম খুঁজতে বাইরে গেলে গাছের ডাল পড়ে তিনি মারা যান। 

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামান বলেন, ঘূর্ণিঝড়ে জেলায় তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


আরও পড়ুন

×