ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

আম্পানের প্রভাবে চাঁপাইনবাবগঞ্জে আম ও বোরো ধানের ক্ষতি

আম্পানের প্রভাবে চাঁপাইনবাবগঞ্জে আম ও বোরো ধানের ক্ষতি
×

শিবগঞ্জ ( চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

প্রকাশ: ২১ মে ২০২০ | ০২:৪৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে দমকা হাওয়া ও বৃষ্টিতে চাঁপাইনবাবাগঞ্জে আম ও বোরো ধানের ক্ষতি হয়েছে।  গত বুধবার সারাদিনই গুড়ি এ অঞ্চলে গুড়ি বৃষ্টি হয়। পরে রাত দেড়টার দিকে দমকা হাওয়া শুরু হয়ে তা সকাল ৯টা পর্যন্ত স্থায়ী হয়।

ঘূর্ণিঝড়ের প্রভাবে জেলার শিবগঞ্জ উপজেলায় কিছু ছোট আমগাছ ভেঙ্গে পড়ে। আমের ক্ষতি হয়েছে। এছাড়া বোরো খেতে ধানেরও কিছু ক্ষয়ক্ষতি হয়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নজরুল ইসলাম জানান, ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে জেলার নাচোল, শিবগঞ্জ, গোমস্তাপুর ও ভোলাহাটে ৫ থেকে ৬ ভাগ আম ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে পেঁপে ও কলার ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া বৃষ্টির কারণে ধানগাছ নুইয়ে পড়লেও রোদ উঠলে সব ঠিক হয়ে যাবে বলে জানান তিনি।

বৃহস্পতিবার বেলা ১ টা পর্যন্ত জেলার কোথাও কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি।

এদিকে  বুধবার রাত সাড়ে ১০টা থেকে জেলার কোথাও বিদ্যুৎ না থাকলেও বৃহস্পতিবার বেলা ১২টার দিকে সীমিত আকারে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।



 



আরও পড়ুন

×