ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
×

 নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২১ মে ২০২০ | ০২:৫৪ | আপডেট: ২১ মে ২০২০ | ০৩:০০

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাহাঙ্গীর নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার বলদিয়া ইউনিয়নের পশুরাম কুটি গ্রামে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জাহাঙ্গীর ওই গ্রামের মোজাম্মলে হকের পুত্র। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রীসহ পিতা-মাতাকে আটক করেছে  পুলিশ।

বলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোখলছেুর রহমান জানান, বুধবার রাতে জাহাঙ্গীর তার স্ত্রী শাপলা খাতুনসহ ঘরে ঘুমাতে যান। গভীর রাতে স্বামীর গোঙানির শব্দ পেয়ে শাপলা তার শশুর -শাশুড়িকে ডাকাডাকি শুরু করেন।  এ সময় তারা বের হতে গেলে নিজেদের ঘরের দরজা বাইরে থেকে বন্ধ পান। পরে শাপলা ঘর হতে বের হয়ে তার শশুর শাশুড়ির ঘরের দরজা খুলে দেন। এরপর সবাই মিলে শাপলার শোয়ার ঘরে ঢুকলে গলাকাটা অবস্থায় জাহাঙ্গীরের দেহ খাটের পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে বৃহস্পবিবার সকালে কচাকাটা থানার পুলিশ মরদেহ উদ্ধার করে । সেই সঙ্গে শাপলা খাতুনসহ জাহাঙ্গীরের পিতামাতাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন অর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত  করেন।


আরও পড়ুন

×