ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কঠোর অবস্থানে পুলিশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কঠোর অবস্থানে পুলিশ
×

বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বহু ব্যক্তিগত যানবাহন ফেরত পাঠায় পুলিশ। ছবি: সমকাল

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২১ মে ২০২০ | ০৮:৩৮ | আপডেট: ২১ মে ২০২০ | ০৮:৩৯

ঈদ সামনে রেখে ঘরমুখী মানুষের স্রোত ঠেকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জ অংশে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। বুধ ও বৃহস্পতিবার জেলা পুলিশের উদ্যোগে বিপুল সংখ্যক প্রাইভেটকার, মাইক্রোবাসহ অন্যান্য ব্যক্তিগত যানবাহন ফেরত পাঠানো হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মুন্সীগঞ্জ জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশের সমন্বয়ে বুধ ও বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জ অংশের মেঘনা ও মেঘনা-গোমতী সেতুর গজারিয়া প্রান্ত ও কাঁচপুর সেতু এলাকায় চেকপোস্ট স্থাপন করে তৎপরতা চালায় পুলিশ। এ সময় অ্যাম্বুলেন্স ও পণ্যবাহী যানবাহন ছাড়া অন্যান্য যানবাহন থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং যুক্তিযুক্ত কারণ না পেলে ফেরত পাঠায় দায়িত্বরত পুলিশ সদস্যরা।

গত কয়েক দিনের তুলনায় বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ অনেকটা কম রয়েছে। তবে ঢাকা থেকে প্রাইভেটকারসহ অনেক যানবাহন বের হচ্ছে। যদিও পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ার মেঘনা ব্রিজ, জামালদি বাসস্ট্যান্ড, ভবেরচর, পাখির মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে জিজ্ঞাসাবাদ শেষে অনেক গাড়ি ঘুরিয়ে দিচ্ছে।

মুন্সীগঞ্জ জেলা পুলিশের সদর সার্কেল আশফাকুজ্জামান ও হাইওয়ে পুলিশের নারায়ণগঞ্জ জোনের অতিরিক্ত পুলিশ সুপার জিসানুল হক সমকালকে জানান, আইজিপি মহোদয়ের নির্দেশে ডিআইজি স্যারের পরামর্শে করোনাভাইরাসের ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় কেউ যাতে ব্যক্তিগত গাড়িতে করে ঢাকায় প্রবেশ বা ঢাকা থেকে বের হতে না পারে, সেই বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।

আরও পড়ুন

×