ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

সোনাগাজীতে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার

সোনাগাজীতে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার
×

পুলিশের হাতে গ্রেপ্তারকৃতরা

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

প্রকাশ: ৩০ মে ২০২০ | ০৯:২৬ | আপডেট: ৩০ মে ২০২০ | ০৯:৩০

ফেনীর সেনাগাজীতে ডাকাতি প্রস্তুতিকালে তিনটি দেশীয় অস্ত্রসহ পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার কয়েকটি স্থানে মডেল থানার এসআই আনোয়ার হোসেন ও এসআই নওশের কোরেশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার সোনাপুর গ্রামের হোসেন আহম্মদের ছেলে নুর করিম, চরগনেশ গ্রামের বাচ্চু মিয়ার ছেলে সাদ্দাম হোসেন সুমন, চরছান্দিয়া গ্রামের হাজী ওয়াজি উল্লাহর ছেলে নুরনবী ভুট্টু, চরগনেশ গ্রামের হারুনুর রশিদের ছেলে মঈন উদ্দিন অন্তর, দুর্গাপুর গ্রামের মাহবুবুল হকের ছেলে নজরুল ইসলাম বাবুল।

সোনাগাজী মডেল থানার ওসি সাজদুল ইসলাম জানান, গ্রেপ্তার ডাকাতদের মধ্যে নুর করিমের বিরুদ্ধে ১০টি, সাদ্দাম হোসেন সুমনের বিরুদ্ধে ৫টি, নজরুল ইসলাম বাবুলের বিরুদ্ধে ২টি, মঈন উদ্দিন অন্তরের বিরুদ্ধে ২টি ও  নুর নবী ভূট্টোর বিরুদ্ধে ১টি মামলা রয়েছে।

নিয়মিত মামলা দায়েরর পর শনিবার বিকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন

×