গোবিন্দগঞ্জে একই পরিবারের পাঁচজনসহ করোনায় আক্রান্ত আরও ৮
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: ৩০ মে ২০২০ | ০৯:৩৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
গাইবান্ধার গোবিন্দগঞ্জে একই পরিবারের পাঁচজনসহ আরও আটজনের করোনা শনাক্ত হয়েছে।
শনিবার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মজিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ডা. মজিদুল ইসলাম জানান, উপজেলার সাপমারা ইউনিয়নের চক রহিমাপুর কামারপাড়া গ্রামের এক বাসিন্দা ২২ মে করোনায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবসস্থায় মৃত্যুবরণ করেন। তার স্ত্রীও করোনা পজেটিভ। ওই সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কুইক রেসপন্স টিম মারা যাওয়া ব্যক্তির সংস্পর্শে আসা পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠিয়েছিল।
তিনি জানান, শনিবার রিপোর্টে ওই পরিবারের পাঁচ সদস্যের এবং মারা যাওয়া ব্যক্তির দোকানের কর্মচারিরও করোনা শনাক্ত হয়। এছাড়া উপজেলার দরবস্ত ইউনিয়নের আখিড়া ফতেপুর ও পৌরশহরের চক গোবিন্দ গোহাটিপাড়া দুইজন করোনা পজেটিভ।
ডা. মজিদুল ইসলাম আরও বলেন, আক্রান্তদের হোম আই সোলেশনে রাখা হয়েছে। এছাড়া আক্রান্তদের সংস্পর্শে আসা পরিবারের অন্য সদস্যরা হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। পরিস্থিতি দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে। এপর্যন্ত ২৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। করোনায় উপজেলায় দুইজন মৃত্যুবরণ করেছেন। সবাই স্বাস্থ্যবিধি না মানলে ঠেকানো যাবেনা করোনার সংক্রমণ।
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্তকর্তা রামকৃষ্ণ বর্মন বলেন, সোশ্যাল মিডিয়া ও আইনশৃংখলা বাহিনীসহ বিভিন্ন মাধ্যমে করোনা বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি করা হয়েছে। আতংকিত না হয়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন তিনি।