ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

অতিরিক্ত ভাড়ায় প্রাইভেট ও মালবাহী গাড়িতে কর্মস্থলে ফিরছে মানুষ

অতিরিক্ত ভাড়ায় প্রাইভেট ও মালবাহী গাড়িতে কর্মস্থলে ফিরছে মানুষ
×

মো. জাকির হোসেন, বুড়িচং (কুমিল্লা)

প্রকাশ: ৩০ মে ২০২০ | ১০:২০ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

সরকার ঘোষিত সাধারণ ছুটির মেয়াদ শেষের আগ মুহূর্তে কর্মস্থলে ছুটছে মানুষ। এ অবস্থায় গণপরিবহণ বন্ধ থাকলেও কর্মস্থলে ফেরার স্রোত যেন বাড়ছেই। শনিবার কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একাধিকস্থান ঘুরে দেখা গেছে এই চিত্র। গণপরিবহণ বন্ধের সুযোগে প্রাইভেট ও মালবাহী যানবাহন চালকরা যাত্রীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে অতিরিক্ত টাকা। 

শনিবার মহাসড়কের কুমিল্লা অংশে মানুষের চাপ ছিল বেশী। কর্মস্থলে ফেরা মানুষের ভরসা ছিল প্রাইভেট কার , মাইক্রোবাস, পিক-আপ, ট্রাক, কাভার্ডভ্যান। কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম, পদুয়ারবাজার, ময়নামতি সেনানিবাস, চান্দিনা, গেীরীপুর এলাকায় ঘুরে দেখা গেছে মানুষের দুর্ভোগ।  

রাজধানী ঢাকা ও বন্দর নগরী চট্টগ্রামের অনেকটা মাঝামাঝি কুমিল্লার অবস্থান। এর আশপাশে রয়েছে চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলা। এসব জেলার মানুষও কমিল্লা হয়ে কর্মস্থলে ফিরছেন। গণপরিবহন বন্ধ থাকায় এসব এলাকার মানুষ পদুয়ারবাজারে এসে জড়ো হন। এরপর শুরু হয় দুর্ভোগ। পদুয়ারবাজারে কথা হয় লাকসামের নসরতপুর এলাকার জাহাঙ্গীর, সদর দক্ষিণের  শানিচৌ গ্রামের বিল্লালসহ বেশ কয়েকজন মাইক্রোবাসের যাত্রীর সাথে। তারা জানান, এমনিতে বাসে ঢাকার ভাড়া ২শ টাকা, কিন্তু তারা ৫শ থেকে এক হাজার টাকা নিচ্ছেন মানুষের কাছ থেকে। 

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি মো. শাফায়েত হোসেন বলেন, অতিরিক্ত ভাড়ার বিষয়ে আমাদের কাছে কেউ  অভিযোগ করেনি।  

আরও পড়ুন

×