খুলনায় করোনার উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু
প্রতীকী ছবি
খুলনা ব্যুরো
প্রকাশ: ৩০ মে ২০২০ | ১০:৫৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ শ্বাসকষ্ট নিয়ে আজ শনিবার আরও একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির বাড়ি (২৫) পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার তিগিকাটা গ্রামে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুন্সী মো. রেজা সেকেন্দার জানান, ওই ব্যক্তি তিন-চারদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা জানার জন্য তার নমুনা পরীক্ষা করা হবে।
এর আগে সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে আশরাফুর রহমান (৫৫) নামে এক রোগীর মৃত্যু হয়। হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে শনিবার সকাল পৌনে আটটায় তার মৃত্যু হয়।
ওই ওয়ার্ডের ফোকাল পার্সন ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, করোনার উপসর্গ নিয়ে আশরাফুর রহমান গত ২৮ মে দুপুর দেড়টার দিকে ভর্তি হন। শনিবার সকালে তার মৃত্যু হয়।
তার বাড়ি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার বসন্তপুর গ্রামে। তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা তা জানার জন্য গত শুক্রবার তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করতে দেওয়া হয়েছে। তবে ফলাফল এখনো পাওয়া যায়নি।