পরশুরামে বানভাসীদের পাশে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরাম
ছবি- সমকাল
ফুলগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৪ | ২০:৩৬
ফেনীর পরশুরামে বানভাসীদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরাম। সম্প্রতি উপজেলার সীমান্তবর্তী এলাকা মির্জানগর ইউনিয়নের বটতলী, কাউতলী, নিজ কালিকাপুর ও রাঙ্গামাটিয়া গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরাম প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী ও নগদ টাকা দেয়। প্রয়োজনীয় সামগ্রীর মধ্যে ছিল খাবার, শাড়ি-লুঙ্গি ও ঔষধ।
এ সময় উপস্থিত ছিলেন, প্রয়োজনীয় সামগ্রী বিতরণ কমিটির আহ্বায়ক সাঈদুর রহমান, মাইদুল ইসলাম মঈদ ও নাবিল। আরও উপস্থিত ছিলেন টেক্সটাইল ইন্জিনিয়ার্স ফোরামের প্রেসিডেন্ট সামসুজ্জামান খান, সিনিয়র সহ-সভাপতি এনায়েত হোসেন, মহাসচিব মহসিন আহমেদ, সুমায়েল মল্লিক ও মাহবুবুল আলম মিল্টন।
এসব প্রয়োজনীয় সামগ্রী বিতরণে সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পরশুরাম উপজেলা আহ্বায়ক আব্দুল হালিম মানিক।
এছাড়া প্রয়োজনীয় সামগ্রী বিতরণে আরও সহযোগিতা করেন মির্জানগর ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল উদ্দিন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি আতা এলাহী, পরশুরাম উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায় সুমন প্রমুখ।
- বিষয় :
- ফেনী
- পরশুরাম
- টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরাম