রাজিবপুরে `ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী` গ্রেপ্তার
সুজন মিয়া
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ০৫ জুন ২০২০ | ০২:২৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
কুড়িগ্রামের রাজিবপুর থেকে সুজন মিয়া (১৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে বিজিবি।
শুক্রবার ভোরে উপজেলার সদর ইউনিয়নের ব্যাপারীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সুজন ইউনিয়নের বালিয়ামারী মান্দারপাড়া গ্রামের ফুল মিয়ার ছেলে।
জামালপুরস্থ ৩৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল এস এম আজাদ জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে বালিয়ামারী বিওপি'র একটি টহল দল অভিযান চালিয়ে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৭২ এর ৮ নম্বর সাব-পিলারের পার্শ্ববর্তী এলাকা থেকে ইয়াবাসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। তার কাছে ১৭৪ পিচ ইয়াবা ছাড়াও দু'টি মোবাইল ফোন পাওয়া গেছে।
রাজিবপুর থানার অফিসার গোলাম মোর্শেদ তালুকদার জানিয়েছেন, সকাল ১০টার দিকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সুজন মিয়াকে থানায় সোপর্দ করেছে বিজিবি। এ ব্যাপারে একটি মামলা করা হয়েছে।