ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

পটুয়াখালীতে মোট করোনা আক্রান্ত ৭২

পটুয়াখালীতে মোট করোনা আক্রান্ত ৭২
×

প্রতীকী ছবি

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুন ২০২০ | ০৩:৩৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

পটুয়াখালীতে শুক্রবার নতুন আরও ৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭২ জনে। নতুন আক্রান্তদের মধ্যে ৫ জন পটুয়াখালী সদর উপজেলার এবং কলাপাড়ার একজন। এছাড়া গত ২৪ ঘণ্টায় দুইজন সুস্থ হয়েছেন। এদের একজন পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ এবং অপরজন মেয়রের গাড়ীর চালক মাসুদুর রহমান। 

অন্যদিকে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে দুইজন মারা গেছেন। পটুয়াখালীর সিভিল সার্জন কার্যালয় এসব তথ্য নিশ্চিত করেছে। 

পটুয়াখালীর সিভিল সার্জন কার্যালয় জানায়, নতুন ৬ জন নিয়ে জেলায় মোট ৭২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে বাউফল, দুমকি, গলাচিপা ও পটুয়াখালী সদরে একজন করে চারজন মারা যায় এবং সুস্থ হয়ে ওঠেছেন ২৮ জন। সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন জানান, বর্তমানে ৪০ জন বিভিন্ন স্থানে আইসোলেশনে থেকে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সদর উপজেলায় ২১ জন, বাউফলে ১০ জন, দুমকিতে ২ জন, কলাপাড়ায় ৪ জন, মির্জাগঞ্জে ২ জন ও দশমিনায় ১ জন আক্রান্ত রয়েছে।

এছাড়া করোনা উপসর্গ নিয়ে পটুয়াখালী সদরে একজন ও মির্জাগঞ্জে একজন মারা গেছেন। একজন পটুয়াখালী শহরের আবদুল করিম মৃধা কলেজের (একেএম কলেজ) ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক (অব.) ও হোমিও চিকিৎসক হাফেজ মো. মতিয়ার রহমান (৭২)। তিনি প্রচ- জ্বর, শ্বাসকষ্ট নিয়ে বৃহস্পতিবার রাতে পটুয়াখালীর আড়াইশ’ শয্যা হাসপাতালে মারা যান। অপরজন মির্জাগঞ্জ উপজেলার কাকড়াবুনিয়া এলাকার আজাহার আকনের ছেলে মো. মজিবুর আকন (৪৫)। তিনি ঢাকায় গাড়ী চালাতেন এবং জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে দু’দিন আগে ঢাকা থেকে কাকড়াবুনিয়ার বাড়িতে এসেছিলেন। তাদের কভিড-১৯ সংক্রমণের নিয়ম অনুযায়ী দাফন সম্পন্ন করা হয়েছে। 


আরও পড়ুন

×