ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

শেবাচিমে করোনা ইউনিটে ২ জনের মৃত্যু

শেবাচিমে করোনা ইউনিটে ২ জনের মৃত্যু
×

ফাইল ছবি

বরিশাল ব্যুরো

প্রকাশ: ০৫ জুন ২০২০ | ০৪:২৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর ৪টার দিকে একজনের ও এবং অপরজনের মৃত্যু হয় সকাল সাড়ে ৭টায়। তাদের মধ্যে একজন আগেই করোনা পজিটিভ শনাক্ত ছিলেন। অপরজনের মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

শেবাচিম হাসপাতালে পরিচালক ডা. বাকির হোসেন দুপুরে এ তথ্য জানান।

শুক্রবার ভোর ৪টার দিকে মারা যাওয়া পুরুষ ওই রোগীর (৪৫) বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলার তিমিরকাঠি গ্রামে। তিনি অসুস্থবস্থায় বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হন। এ রোগী করোনা পজিটিভ শনাক্ত হন।

অপরদিকে সকাল সাড়ে ৭টার দিকে মারা যাওয়া পুরুষ ওই রোগীর (৫৫) বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা এলাকায়। তিনিও জ্বর, সর্দি, কাশি নিয়ে বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হন। তার মৃত্যুর কারণ নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করে লাবে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×