ট্রাকের চাকা পিষে গেল ছোট্ট হানিফাকে
শিশু হানিফার স্বজনদের আহাজারি- সমকাল
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০৫ জুন ২০২০ | ০৫:৪৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
বাড়ির পাশেই ব্যস্ত মহাসড়ক। মহাসড়ক পার হয়ে দাদার বাড়িতে যেতে চেয়েছিল পাঁচ বছরের শিশু আবু হানিফা। কিন্তু দ্রুত গতির একটি ট্রাক পিষে চলে যায় শিশুটিকে। শুক্রবার বিকেলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে।
উপজেলার মগটুলা ইউনিয়নের গালাহার গ্রামের আবুল কালামের ছেলে আবু হানিফা।
জানা গেছে, সড়কের দুইপারে দুই বাড়ির একটি হানিফাদের পরিবার থাকে। অন্যটিকে হানিফার দাদারা থাকেন। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে নিজেদের বাড়ি থেকে দাদার বাড়িতে যাওয়ার জন্য সড়ক পার হওয়ার চেষ্টা করে হানিফা। কিন্তু নান্দাইলগামী দ্রুত গতির একটি ট্রাক রাস্তায় পিষে চলে যায়। সড়কে পরে থাকে হানিফের ছিন্ন দেহ। পরে ক্ষুব্ধ এলাকাবাসী সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার আবদুল কাদির বলেন, দ্রুত গতির ট্রাক শিশুটিকে রাস্তায় পিষে ফেলেছে।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. মোখলেছুর রহমান আকন্দ বলেন, ট্রাক চাপায় শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।