ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

সুনামগঞ্জে আরও ২২ জনের করোনা শনাক্ত

সুনামগঞ্জে আরও ২২ জনের করোনা শনাক্ত
×

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৫ জুন ২০২০ | ০৬:৩০ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

সুনামগঞ্জে নতুন করে আরও ২২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই নিয়ে সুনামগঞ্জে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২৬৯ জনে দাঁড়িয়েছে। অন্যদিকে সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ৩৪৪ জন। 

শুক্রবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ল্যাবে নমুনা পরীক্ষায় ২২ জনের শরীরে করোনা শনাক্ত হয়। শাবির জিইবি বিভাগের সহকারী অধ্যাপক জিয়াউল ফারুক জয় জানিয়েছেন, এদিন সুনামগঞ্জের ৮৩ জনের নমুনা পরীক্ষা হয়।

এদিকে শুক্রবার নতুন কোনো নমুনা জমা না হওয়ায় শনিবার শাবির ল্যাবে করোনা পরীক্ষা হবে না।


আরও পড়ুন

×