ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

সাংবাদিক আবু সাঈদ খানের মায়ের ইন্তেকাল

সাংবাদিক আবু সাঈদ খানের মায়ের ইন্তেকাল
×

রিজিয়া বেগম

ফরিদপুর অফিস ও সালথা প্রতিনিধি

প্রকাশ: ১২ জুন ২০২০ | ০৮:২৯ | আপডেট: ১২ জুন ২০২০ | ০৯:৪৫

দৈনিক সমকাল পত্রিকার উপ সম্পাদক আবু সাঈদ খানের মা রিজিয়া বেগম (৯৩) বর্ধক্যজনিত কারণে শুক্রবার বিকেল সোয়া চারটার দিকে ফরিদপুর শহরের ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। তিনি প্রয়াত শিক্ষক ও সমাজসেবক আব্দুর রশীদ খানের স্ত্রী।

তার বাড়ি ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের বিভাগদী গ্রামে। তিনি বেশ কিছু দিন ধরে বার্ধক্যজনিত নানাবিধ জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে-চার মেয়ে ও নাতি নতিনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার রাত ১১টার দিকে জানাজা শেষে বিভাগদী গ্রামের পারিবারিক কবরাস্থানে মরহুমার লাশ দাফন করা হবে বলে জানিয়েছে তার পরিবার।

রিজিয়া বেগমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ফরিদপুর-২ আসনের এমপি ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, সমকাল প্রকাশক এ. কে. আজাদ, ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি, সংসদ উপনেতার ছেলে শাহাদাব আকবর চৌধূরী লাবু, সালথা উপজেলা চেয়ারম্যা মো ওয়াদুদ মাতুব্বর, সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ হাসিব সরকার, স্থানীয় আটঘর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল হাসান খান সোহাগসহ বিশিষ্টজনরা।

আরও পড়ুন

×