ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

পটিয়ায় স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

পটিয়ায় স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক
×

প্রতীকী ছবি

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৯ | ২১:৪৯ | আপডেট: ২৯ অক্টোবর ২০১৯ | ২২:২১

চট্টগ্রামের পটিয়া উপজেলায় হাজেরা বেগম (৪৫) নামের এক নারীকে গলায় ফাঁস দিয়ে হত্যা করার অভিযোগে তার স্বামী সামশুল আলমকে (৪০) আটক করেছে পুলিশ।

নিহত হাজেরা বেগম উপজেলার বাঁশখালী নাপুরা ৫ নং ওয়ার্ডের শেখের খীল এলাকার মৃত ফজল আহম্মদের মেয়ে।

অভিযুক্ত সামশুল আলম একই এলাকার জাফর আহম্মদের ছেলে।

স্থানাীয়রা জানান, ১২ বছর আগে সামশুল আলমের সঙ্গে পালিয়ে বিয়ে করেন হাজেরা। এটি হাজেরার ২য় বিয়ে। দীর্ঘ ১২ বছরে এই দম্পত্তির সংসারে সন্তান আসেনি। পরে সামশুল আবার বিয়ে করতে চাইলে রাজি হয়নি। এই ঘটনার জেরে বুধবার ভোরে হাজেরাকে গলায় ফাঁস দিয়ে সামশুল হত্যা করে বলে অভিযোগ উঠেছে। পরে এলাকাবাসী পুলিশে খবর দিলে সামশুলকে আটক করা হয়।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হচ্ছে। রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে।

আরও পড়ুন

×