তিন দিনেই করোনামুক্ত পাবনার পুলিশ সুপার
পাবনা অফিস
প্রকাশ: ১৬ জুন ২০২০ | ১০:৩০
মাত্র তিন দিনেই করোনার সংক্রমণ থেকে মুক্ত হলেন পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম।
মঙ্গলবার সিরাজগঞ্জের পিসিআর ল্যাবে টেস্টে তার নেগেটিভ রেজাল্ট আসে। রাত ৯টার দিকে পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম নিজেই এই তথ্য নিশ্চিত করেন।
এর আগে ১৪ জুন রাজশাহীর পিসিআর ল্যাবের টেস্টে রফিকুল ইসলামের করোনার রেজাল্ট পজিটিভ পাওয়া যায়। তিনি প্রথম থেকেই শারীরিকভাবে সুস্থ ছিলেন।
তবে পাবনার সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল বলেন, পুলিশ সুপারের করোনা নেগেটিভের বিষয়টি আমার জানা নেই। .
- বিষয় :
- পাবনা