সাবেক চিফ হুইপ আব্দুস শহীদ করোনা আক্রান্ত
মো. আব্দুস শহীদ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুন ২০২০ | ১৪:০৯
জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসন থেকে ছয়বারের নির্বাচিত আওয়ামী লীগ দলীয় সাংসদ ও অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ করোনায় আক্রান্ত হয়েছেনন।
মঙ্গলবার তার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়।
উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদের ব্যক্তিগত সহকারী আহাদ মো. সাঈদ মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ’স্যার এখন শেখ রাসেল জাতীয় গেস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি আছেন। সোমবার তাকে ভর্তি করা হয়। মঙ্গলবার তার করোনা পজিটিভ আসে। তবে স্যারের কোনো শ্বাস কষ্ট নেই। শরীরে জ্বর আছে। তিনি কমলগঞ্জ-শ্রীমঙ্গল নির্বাচনী এলাকাসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।’
- বিষয় :
- মো. আব্দুস শহীদ
- করোনা