ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

কমলনগরে করোনার উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

কমলনগরে করোনার উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু
×

প্রতীকী ছবি

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুন ২০২০ | ২০:৪৬

লক্ষ্মীপুরের কমলনগরে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে হাজি ঈমান আলী (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে নিজ বাড়িতে তিনি মারা যান।

ঈমান আলীর বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড এলাকায়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু তাহের জানান, গত কয়েক দিন ধরে ঈমান আলী জ্বরে আক্রান্ত ছিলেন। অবস্থার অবনতি হলে মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।

ডা. আবু তাহের বলেন, করোনার উপসর্গ (জ্বর) থাকায় তার মরদেহের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। পাশাপাশি তার সংস্পর্শে আসা পরিবারের অপর সদস্যদেরও নমুনা সংগ্রহ করা হয়েছে।

আরও পড়ুন

×