ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

গোপালগঞ্জে করোনায় আক্রান্ত ৪০০ ছাড়াল

গোপালগঞ্জে করোনায় আক্রান্ত ৪০০ ছাড়াল
×

প্রতীকী ছবি

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুন ২০২০ | ২১:৪১

গোপালগঞ্জে করেনায় আক্রান্তের সংখ্যা ৪০০ জন ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায়  নতুন করে আরও ২৩ জনের শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯)  শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪০২ জনে।

এ ছাড়া গত ২৪ ঘন্টায় ৭ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮৫ জন। জেলার বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ২১১ জন। এখন পর্যন্ত এতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন।

বুধবার সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ সব তথ্য জানান।

ডা. নিয়াজ আরও জানান, নতুন করে গত ২৪ ঘন্টায় গোপালগঞ্জ সদরে ৫ জন, মুকসুদপুরে ৯ জন, কাশিয়ানীতে ৪ জন, টুঙ্গিপাড়ায় ১ জন, কোটালীপাড়ায় ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

সিভিল সার্জন বলেন, আক্রান্তদের বসতবাড়ি সহ আশপাশের বেশ কয়েকটি বাড়িঘর লকডাউন করা হয়েছে। সেই সাথে আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার পারমর্শ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত ৩৯৮৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে মুকসুদপুরে ১০২ জন, কাশিয়ানীতে ১১১ জন, গোপালগঞ্জ সদরে ৭১ জন, টুঙ্গিপাড়ায় ৫৫ জন ও কোটালীপাড়া উপজেলায় ৬৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

আক্রান্তদের মধ্যে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীসহ ৩৮ জন এবং ২০ জন পুলিশ সদস্য রয়েছেন বলে সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়।

আরও পড়ুন

×