ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

আড়াইহাজারে আরও ৯ জনের করোনা শনাক্ত

আড়াইহাজারে আরও ৯ জনের করোনা শনাক্ত
×

প্রতীকী ছবি

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুন ২০২০ | ২২:২৯

আড়াইহাজার উপজেলায় নতুন আরও ৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা সংক্রমণের ৭২ দিনের মাথায় কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৯৯ জনে।

বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা আফরোজ ইভা সমকালকে জানান, গত ১৬ জুন পর্যন্ত আড়াইহাজার উপজেলায় নমুনা সংগ্রহ হয়েছে ১৯৮৭ জনের। এর মধ্যে করোনা শনাক্ত হয় ৩৯৯ জনের। সুস্থ হয়েছেন ১৯০ জন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেসনে আছেন ১০ জন ও বাড়িতে আইসোলেশনে আছেন ১৯৬ জন রোগী। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে গোপালদী পৌরসভা এলাকায়। 

এ দিকে আড়াইহাজার উপজেলাকে রেড জোন ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে উপজেলার কোন কোন এলাকা লকডাউন করা হবে এ ব্যপারে দুই এক দিনের মধ্যে সিদ্ধান্তের কথা জানিয়েছেন ইউএনও মো. সোহাগ হোসেন।

ইউএনও সোহাগ হোসেন বলেন, পুরো উপজেলা রেড জোন ঘোষণা হলেও সব এলাকা লকডাউন করা হবে না। অতি সংক্রমিত এলাকাগুলো চিহ্নিত করণপূর্বক ওই নির্দিষ্ট এলাকা লকডাউন করা হবে। এ ব্যপারে উপজেলা প্রশাসনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে।

আরও পড়ুন

×