ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

পাবনায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
×

পাবনা অফিস

প্রকাশ: ১৮ জুন ২০২০ | ০১:০২

পাবনা সদর উপজেলায় শাহাদত হোসেন (২০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

বৃহস্পতিবার ভোর ৫টার দিকে সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের পাটকিয়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। শাহাদত ওই গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, সকালে শাহাদতকে বাড়ির পাশে একটি গাছের সঙ্গে হেলান দিয়ে বসা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। রাতের কোনো এক সময় তাকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, নিহত যুবক মাঝে মধ্যে চুরি করতেন বলে জানিয়েছেন অনেকে। তবে কারা, কি কারণে শাহাদতকে হত্যা করেছে সেটি তদন্ত করে বলা যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



আরও পড়ুন

×