ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

বৃহস্পতিবার মধ্যরাত থেকে মুন্সীগঞ্জের মাঠপাড়া লকডাউন

বৃহস্পতিবার মধ্যরাত থেকে মুন্সীগঞ্জের মাঠপাড়া লকডাউন
×

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুন ২০২০ | ০১:৪০ | আপডেট: ১৮ জুন ২০২০ | ০১:৪৬

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে মুন্সীগঞ্জ সদরের ‘মাঠপাড়া’  এলাকা রেড জোন  চিহ্নিত করে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে লকডাউন করা হচ্ছে। ।বুধবার রাতে এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি হয়েছে।

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির সভাপতি মো. মনিরুজ্জামান তালুকদার স্বাক্ষরিত এই গণবিজ্ঞপ্তি অনুযায়ী, ১৯ জনু থেকে ৯ জুলাই ২১ দিন এই এলাকায় জনসাধারণের চলাচল এবং জীবনযাত্রা নিয়ন্ত্রিত থাকবে। রেড জোন ঘোষিত এলাকার জন্য প্রযোজ্য আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও ওই গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। সেই অনুযায়ী চলছে প্রস্তুতি চলছে।

 বৃহস্পতিবার জনপ্রতিনিধি ও পঞ্চায়েতসহ নেতৃস্থানীয়দের সমন্বয়ে লকডাউন বাস্তবায়ন নিয়ে প্রশাসন সভার আয়োজন করেছে।

মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার জানান, করোনা সংক্রমণ রোধে লকডাউন কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। তবে আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই। জনগণের স্বার্থেই এই প্রচেষ্টা। এবারের লকডাউনে এলাকাবাসীর যাবতীয় সেবা প্রদানের জন্য সেচ্ছাসেবক থাকবে। চিকিৎসার জন্য নানা রকমের সুবিধা করা হচ্ছে। তবে লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা থাকবে।

মাঠপাড়ায় গত ১৪ দিনে অন্তত ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া লাখ মানুষের বসবাসস্থল মুন্সীগঞ্জ পৌরসভায় গত ১৪ দিনে করোনা শনাক্ত হয়েছে ১৮৭ জনের। ১৫ লাখ মানুষের জেলাটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৬১জনের । এর মধ্যে মারা গেছেন ৩৯ জন। সুস্থ হয়েছেন ৩৯৪ জন।

আরও পড়ুন

×