ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

কসবায় হতদরিদ্রদের তালিকায় অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

কসবায় হতদরিদ্রদের তালিকায় অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত
×

ফাইল ছবি

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

প্রকাশ: ১৮ জুন ২০২০ | ০২:৫২

হতদরিদ্রদের তালিকায় স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মেহারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আলম মিয়াকে। 

জানা যায়, করোনাভাইরাসের কারণে অসহায় কর্মহীন পরিবারের মাঝে সরকারের দেওয়া আড়াই হাজার টাকার তালিকায় নিজের ছেলে, ভাই, বোনসহ ৯ স্বজনের নাম অন্তর্ভূক্ত করেন চেয়ারম্যান আলম মিয়া। এই ঘটনা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ায় ওই চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। 

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ শামসুজ্জামান ইউপি চেয়ারম্যানের বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।


আরও পড়ুন

×