পলাশে আরো ৩ জনের করোনা শনাক্ত
পলাশ(নরসিংদী)প্রতিনিধি
প্রকাশ: ১৮ জুন ২০২০ | ০৩:০৫
নরসিংদীর পলাশে নতুন করে আরও ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০০ জনে। বৃহস্পতিবার পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
নতুন আক্রান্তদের মধ্যে উপজেলার ডাংগা ইউনিয়নের প্রাণ চরকা টেক্সটাইল মিলের একজন শ্রমিক, ঘোড়াশাল পৌর এলাকার টেকপাড়ার ১ জন ও ওয়াপদা গেট এলাকার ১ জন রয়েছে।
পলাশ থানার ওসি জানান, নতুন করে আক্রান্ত ৩ জনের বাড়ি লকডাউন করা হবে। তাদেরকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। এ পরিস্থিতিতে কেউ বাড়ির বাইরে যেতে কিংবা বাইরে থেকে কেউ ভিতরে প্রবেশ করতে পারবেন না।
তিনি বলেন, ১৪ দিন পর আবারও তাদের নমুনা সংগ্রহ করা হবে । এছাড়া তাদের খাবারসহ যা প্রয়োজন পুলিশ এবং এলাকার জনপ্রতিনিধিরা সেইসব ব্যবস্থা করবে।
- বিষয় :
- পলাশ
- করোনা আক্রান্ত
- করোনা শনাক্ত