চাঁদপুরে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে ৩ জনের মৃত্যু
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ১৮ জুন ২০২০ | ০৩:৫৩ | আপডেট: ১৮ জুন ২০২০ | ০৩:৫৭
চাঁদপুরের ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে ৩ জনের মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৭টার মধ্যে তারা মারা যান। এদের মধ্যে দুজন পুরুষ, একজন নারী রয়েছেন।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজাউদ্দৌলা রুবেল এসব তথ্য নিশ্চিত করেছেন।
মৃতদের মধ্যে চাঁদপুর সদরে একজন, হাজীগঞ্জে একজন এবং লক্ষ্মীপুর জেলার রায়পুরের একজন রয়েছেন।
চাঁদপুর জেনারেল হাসপাতাল সূত্র জানায়, বুধবার রাতে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে জেলার হাজিগঞ্জ উপজেলার বাসিন্দা সুশীল সাহা (৬০), চাঁদপুর শহরতলির বাবুরহাট এলাকার বাসিন্দা লাভলী আক্তার (৩০) এবং পার্শ্ববর্তী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার উত্তর কেরোয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ হোসেন (৬০) হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই সুশীল সাহা ও লাভলী আক্তার মারা যান। বৃহস্পতিবার সকালে মোহাম্মদ হোসেনের মৃত্যু হয়।