চুনারুঘাটে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
ফাইল ছবি
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ৩০ অক্টোবর ২০১৯ | ২৩:১৫
হবিগঞ্জের চুনারুঘাট পৌরশহরের উত্তর বাজারে ট্রাক চাপায় হৃদয় দেবনাথ (২২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার রাত ৯টায় চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ সড়কের চুনারুঘাট উত্তর বাজার এলাকার সুলিলা নিবাসের সামনে এ ঘটনা ঘটে।
নিহত হৃদয় উপজেলার সদর ইউনিয়নের জাজিউতা গ্রামের নিতাই দেবনাথের ছেলে। তিনি চুনারুঘাট বাজারে একটি মোটরসাইকেল গ্যারেজে মেকানিক হিসেবে কাজ করতেন। এ ঘটনায় একই ইউনিয়নের নরপতি গ্রামের মহরম আলীর ছেলে রাজু মিয়া (২২) গুরুতর আহত হয়েছে। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল জানান, বৃহস্পতিবার সকালে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে।
- বিষয় :
- সড়কে মৃত্যু
- সড়ক দুর্ঘটনা
- হবিগঞ্জ