ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

অপারেশন ডেভিল হান্ট

কক্সবাজারে আওয়ামী লীগের ১৪ নেতাকর্মী গ্রেপ্তার 

কক্সবাজারে আওয়ামী লীগের ১৪ নেতাকর্মী গ্রেপ্তার 
×

প্রতীকী ছবি

কক্সবাজার প্রতিনিধি 

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫ | ০০:০২ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৫ | ০০:৩৫

কক্সবাজারে রোববার দিবাগত রাত থেকে সোমবার রাত ৮টা পর্যন্ত ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে বিভিন্ন স্থান থেকে ১৪ জনকে আটক করেছে যৌথ বাহিনী। তারা প্রত্যেকে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে।

১৪ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছে কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ। আটকদের মধ্যে আছে রয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কক্সবাজার জেলার যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, উখিয়ার রাজাপালং ইউনিয়ন যুবলীগের সভাপতি বেলাল উদ্দিন, রাজাপালং ইউনিয়ন ছাত্রলীগের ৮ নম্বর ওয়ার্ড সভাপতি রেজাউল করিম, কক্সবাজার পৌর আওয়ামী লীগ নেত নূর মোহাম্মদ ওরফে খুইল্লা মিয়া, জেলা যুব মহিলা লীগের সাবেক সভাপতি আয়েশা সিরাজ, শ্রমিক লীগ নেতা নুরুল আলম, কক্সবাজার পৌর ছাত্রলীগের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক আকতার কামাল সোহেল, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সোহেল রানা, সাইফুল, পেকুয়া রাজাখালী ইউনিয়ন সৈনিক লীগ সভাপতি মোহাম্মদ ফোরকান, ছাত্রলীগের নেতা মো. তুহিন।

শুক্রবার গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেদিন রাত থেকেই যৌথ বাহিনী বিশেষ এই অভিযান শুরু করে।

আরও পড়ুন

×