ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

রাজবাড়ীতে একদিনে ৭৬ জনের করোনা শনাক্ত

রাজবাড়ীতে একদিনে ৭৬ জনের করোনা শনাক্ত
×

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুন ২০২০ | ০৩:৫৮ | আপডেট: ২৫ জুন ২০২০ | ০৬:০৭

রাজবাড়িতে একদিনেই নতুন করে ৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩১৯ জনে।  এর মধ্যে সদর উপজেলাতেই আক্রান্ত হয়েছেন ১৬১ জন।

রাজবাড়ী জেলা সিভিল  সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ১৭ জুন থেকে ২৩ জুন পর্যন্ত ৪০৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। বুধবার বিকেলে ৭৬ জনের করোনা পজিটিভ ফল আসে। আগের দিন আরও ২২ জনের করোনা শনাক্ত হয়। দুই দিনে শনাক্ত ৯৮ জনের মধ্যে সদর উপজেলাতেই আছেন  ৮০ জন।

রাজবাড়ীর সিভিল সার্জন ডা. নুরুল ইসলাম বলেন, রাজবাড়ী পৌরসভার ৩,৪ ও ৫ নং ওয়ার্ডকে রেড জোন ঘোষণা করার চিন্তা ভাবনা চলছে। এবিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর চিঠি পাঠানো হবে। অনুমোদন পেলেই এ ব্যাপারে ঘোষণা দেয়া হবে।

রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, সংক্রমণ বেশি হলেও পুরো এলাকা জুড়ে লকডাউনের দে ওয়ার বাস্তব অবস্থা এখন নেই। মানুষের জীবন জীবিকার বিষয়টি চিন্তায় রাখতে হচ্ছে। তিনি জানান, সরকারের সিদ্ধান্তা অনুযায়ী, ১৪ দিনের মধ্যে কোনো এলাকায় সংক্রমণ বাড়লে সে এলাকাকে রেড জোন ঘোষণা করতে হবে। বিষয়টি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

আরও পড়ুন

×