সাতকানিয়ায় পিকআপের ধাক্কায় চা দোকানি নিহত
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৫ জুন ২০২০ | ০৫:০৫
চট্টগ্রামের সাতকানিয়ায় পিকআপের ধাক্কায় মো. জসিম উদ্দিন (৪০) নামের এক চা দোকানি নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৬টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মো. জসিম উদ্দিন উপজেলার কেঁওচিয়া বরুমছড়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। তিনি কেরানীহাটে একটি চায়ের দোকান চালাতেন। তার স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, জসিম বৃহস্পতিবার ভোরে ফজরের নামাজের পর সাইকেল চালিয়ে কেরানীহাটে দোকানে যাচ্ছিলেন। পথে সাতকানিয়া রাস্তার মাথা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে আটটার দিকে তার মৃত্যু হয়।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইয়াসির আরা়ফাত সমকালকে জানান, পিকআপ চালককে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।
- বিষয় :
- সড়কে মৃত্যু
- সড়ক দুর্ঘটনা
- সাতকানিয়া