ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

এবার চট্টগ্রামে করোনায় চক্ষু চিকিৎসকের মৃত্যু

এবার চট্টগ্রামে করোনায় চক্ষু চিকিৎসকের মৃত্যু
×

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৫ জুন ২০২০ | ০৫:৪৪

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চক্ষু বিশেষজ্ঞ ডা. শহীদুল আনোয়ার মারা গেছেন। বুধবার রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তীব্র শ্বাসকষ্ট নিয়ে গত একমাস ধরে তিনি চমেকে চিকিৎসাধীন ছিলেন। তাকে প্লাজমা থেরাপিও দেওয়া হয়েছিল।

ডা. শহীদুল আনোয়ার চট্টগ্রাম মেডিকেল কলেজের ১৫তম ব্যাচের ছাত্র। তার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে। তিনি করোনা থেকে সুস্থ হয়ে উঠলেও ফুসফুস ও হার্টের জটিলতায় ভুগছিলেন। 

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির জানান, কয়েকদিন আগে তিনি করোনায় আক্রান্ত হয়ে চমেক হাসপাতালে ভর্তি হন। করোনা থেকে সুস্থ হলেও তার ফুসফুস বেশ ক্ষতিগ্রস্ত হয়। সে কারণেই তিনি মারা যান। 

পরিবারের অভিযোগ, প্রবীণ চিকিৎসক হয়েও শহীদুল আনোয়ার চমেক হাসপাতালে সুচিকিৎসা পাননি। এমনকি চট্টগ্রামের বিএমএ নেতারাও তার খোঁজ রাখেননি। 

আরও পড়ুন

×